প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে বিদায় নেওয়ার সময়, ড. জাকির নায়েক তাকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। পোস্টে তিনি ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন।
পোস্টে মিজানুর রহমান আজহারী উল্লেখ করেন, ‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায় লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন।’
পোস্টের শেষে তিনি বিশ্বের সকল দায়ীর নিরাপত্তার জন্য দোয়া করেন। তিনি লেখেন, ‘দুনিয়ার সব দায়ীদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’
ছবিতে দেখা যায়, মিজানুর রহমান আজহারী ও ড. জাকির নায়েক পাশাপাশি দাঁড়িয়ে আছেন। এ সময় আজহারীর হাতে একটি উপহারের প্যাকেটও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন