প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর সদর উপজেলায় ৩০টি মামলার পলাতক একজন দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)৷
আসামির নাম আল-আমিন হাওলাদার (২৮), এবং গ্রেপ্তারের সময় তার দখল থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করা হয়৷ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে রোববার (১২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে৷ শনিবার (১১ জুলাই) রাতে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে অভিযানে আল-আমিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়৷ আল-আমিন নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
গ্রেপ্তারের পর ডিবি পুলিশ সিডিএমএসে (CDMS) যাচাই করে জানতে পারে, আসামির বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা রয়েছে৷ জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এবং মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে৷
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন