প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মন্তব্য করেছেন যে, মাদকের কারণে তরুণ সমাজ এবং ছাত্র-ছাত্রীরা ভীষণ কষ্টের মধ্যে রয়েছে। তিনি উল্লেখ করেন, যদি যুবসমাজ মাদকের দ্বারা আক্রান্ত হয়, তাহলে জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে। এজন্য মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সকলকে একত্রে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে তদারকি ও সমন্বয়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, মিডিল ইস্ট বিশ্বের জ্বালানির সবচেয়ে বড় উৎস হিসেবে পরিচিত। সেখানে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সারা বিশ্বে একটি কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে বিভিন্ন মিটিংয়ে জ্বালানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।
জ্বালানি সংকটের সমাধানে একমাত্র বিকল্প হিসেবে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ব্যাটারি ও প্যানেল বসিয়ে খুব সহজেই ঘরে ঘরে সোলার সিস্টেম চালু করা সম্ভব। এর ফলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল আমদানির ওপর নির্ভরতা কমে যাবে।
মন্ত্রী আরও জানান, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা জনগণের করের টাকা। সোলার ব্যবহারের বৃদ্ধি হলে বৈদেশিক মুদ্রা ও সরকারের রাজস্ব সাশ্রয় হবে এবং সেই অর্থ দেশের অন্যান্য সামাজিক উন্নয়নে ব্যবহার করা সম্ভব হবে।
‘বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করুন’—এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি থেকে আলো নিয়ে সোলার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশকে অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী।
মতবিনিময় সভায়, আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ প্রমুখ।
এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন