প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি একটি ভুল গোয়েন্দা খবরের ভিত্তিতে মার্কিন সেনাবাহিনী চীনের একটি জাহাজে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে শেষ মুহূর্তে একটি বড় যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।
চলতি বছরের বসন্তকালে ইরান যুদ্ধ চলাকালীন মার্কিন সামরিক বাহিনীতে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চীনের একটি জাহাজে পারমাণবিক অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম রয়েছে। এই খবর পাওয়ার পর মার্কিন বাহিনী দ্রুত জাহাজটি আটকানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সামরিক বিমান আকাশে উড়ানো হয় এবং সেনাসদস্যরা জাহাজটিতে ওঠার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান।
কিন্তু ঠিক অপারেশন শুরু হওয়ার আগে কর্মকর্তারা গোয়েন্দা প্রতিবেদনটি বিস্তারিতভাবে যাচাই করেন। তখনই জানা যায় যে, প্রতিবেদনটি কোনো মানুষের তৈরি নয়, বরং একটি এআই চ্যাটবট দ্বারা তৈরি হয়েছিল এবং এটি সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে জাহাজটিকে ভুলভাবে চিহ্নিত করেছিল।
একজন কর্মকর্তা জানান, "খবরটি পুরোপুরি ভুয়া ছিল এবং এর কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়েছিল।"
বর্তমানে মার্কিন সামরিক বাহিনীতে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এআই ব্যবহারের জন্য নতুন কৌশলও গ্রহণ করেছেন।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে, যুদ্ধক্ষেত্রের মতো অত্যন্ত সংবেদনশীল পরিবেশে এআই প্রযুক্তি ব্যবহারে এখনও পুরোপুরি পরীক্ষা করা হয়নি, যা বিপজ্জনক হতে পারে। তরুণ কর্মকর্তারা অনেক সময় অন্ধভাবে এআই-এর ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, ফলে ভবিষ্যতে এমন মারাত্মক ভুল এড়াতে বড় ধরনের সতর্কতা প্রয়োজন।
সূত্র: সিএনএন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন