প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় আলোকিত হওয়ার জন্য।
আজ নজরুল বর্ষ উপলক্ষে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী বলেন, তরুণদের মধ্যে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত হবে নজরুলচর্চার মাধ্যমে। তিনি উল্লেখ করেন, সুস্থ সংস্কৃতির বিকাশ একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
সংস্কৃতি মন্ত্রী বলেন, জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরুল বর্ষ ঘোষণার মাধ্যমে সারা দেশে নজরুলচর্চাকে নতুন মাত্রা প্রদান করেছেন।
তিনি জানান, নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ভিকারুননিসা নূনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, এ ধরনের প্রতিষ্ঠান দেশ গঠনে মেধাবী ও সংস্কৃতিমনা প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, নজরুল ইসলামের ইসলামী সংগীত ও শ্যামাসংগীত রচনার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কবির রচনায় আরবি, ফারসি, উর্দু ও বিভিন্ন বিদেশি শব্দের সৃজনশীল ব্যবহার বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের ফলে সংস্কৃতি মন্ত্রণালয় ও নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, যা জাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা থেকে ‘মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরি,আর হাতে রণ-তূর্য’ ও ‘গাহি সাম্যের গান’ থেকে কয়েকটি চরণ আবৃত্তি করে কবির অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরেন এবং আবৃত্তির মাধ্যমে প্রেম ও দ্রোহের যুগল রূপে কবিকে ব্যাখ্যা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন