প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধুপুরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করেছে। টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। রবিবার(১৯ জুলাই) দুপুরে মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা কুমুরিয়া বিলের চরপাড়া দক্ষিণ পাড়া সেতু-সংলগ্ন এলাকায় এই অভিযান কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট নঈম উদ্দীন। পরে, জব্দকৃত নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান সহ অন্যান্য কর্মকর্তা। মধুপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট নঈম উদ্দীন জানান, চায়না জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সেজন্য নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন