প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা সিটি কর্পোরেশনের আওতায় ৮টি ওয়ার্ডের ৪০৩টি পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করার কাজ সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলবেলা, নগরীর ১৫নং ওয়ার্ডের খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ২৫নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টারে আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে মা ও শিশুদের মধ্যে এই পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন যে, পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই মায়েদের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। কারণ, মায়েরা সুস্থ থাকলে তাদের শিশুরাও সুরক্ষিত এবং সুস্থ থাকবে।
এই পুষ্টিকর খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে দাতা সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের আওতায়।
অনুষ্ঠানের মাধ্যমে নগরীর ১০, ১১, ১২, ১৩ ও ১৫নং ওয়ার্ডের ২৬৮টি পরিবার এবং ১৮, ২০ ও ২৫নং ওয়ার্ডের ১৩৫টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রশাসক শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর সঙ্গে সঙ্গে, শিশুদের হাত ধোয়া, নিজেদের এবং নিজেদের চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু ও চিক্নগুনিয়ার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই, মশাবাহিত এই রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মায়েদের প্রতিনিয়ত নজর রাখতে হবে যাতে নিজেদের বাড়ির আশেপাশে পানি জমে না থাকে এবং শিশুদের যেন মশা আক্রমণ করতে না পারে।
প্রতিটি পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র ১৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. ইমরুল হাসান টিটো এবং ২৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম, হাবিবুর রহমান বিশ্বাস, ফারুক হিল্টন, শামসুর রহমান ও আব্দুর রহমান ডিনু।
অন্যান্য অতিথিদের মধ্যে কমিউনিটি ভলেন্টিয়ার রাজিয়া সুলতানা, সুরাইয়া খান, জেসমিন নাহার, কেয়া সুলতানা, লিপি আক্তার, রেশমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মোর্শেদা।
এর আগে সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বসুপাড়া এতিমখানা মোড়, বানরগাতি মোড়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, হাজী ইসমাইল রোডসহ লিংক রোড, শতরূপার মোড়, বকুল বাগান ও বানরগাতি খ্রিস্টানপাড়া এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকন এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বয়রা শ্মশানঘাট ব্রিজ সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্ব বন্ধু দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে খুলনা ফ্রেন্ডশিপ কাব এ কর্মসূচির আয়োজন করে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে গ্রীণ সিটি-কীন সিটি গড়ার লক্ষ্যে এই সংগঠনটি কর্মসূচি বাস্তবায়ন করছে।
কাবের সভাপতি শ্যামল কুমার রায়, সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী ভূঁইয়া, সমাজসেবক শেখ জামিরুল ইসলাম জামিল, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন