প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বারবার মৌখিক ও লিখিত অভিযোগের পরেও কোনো কার্যকরী প্রতিকার পাওয়া যায়নি। অবশেষে, পথকুকুরের সমস্যা সমাধানে ছয় মাসের অবহেলার বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নামলেন ভারতের শিবসেনার (ইউবিটি) যুব শাখার সদস্যরা। ক্ষুব্ধ কর্মীরা নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তার অফিসে প্রবেশ করে, সরাসরি তার কাজের টেবিলে চারটি বস্তাবন্দী পথকুকুর ছেড়ে দেন। এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার নিফাদ নগর পঞ্চায়েত দপ্তরে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঘটনার একটি ভিডিওচিত্রের মাধ্যমে এই খবর প্রকাশ করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিবসেনার যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভে একটি বস্তার মুখ খুলে কর্মকর্তা ধীরজ ভামরের টেবিলের ওপর একটি কুকুর ছেড়ে দিচ্ছেন। এমন আচরণে আতঙ্কিত হয়ে ওই কর্মকর্তা তার আসন থেকে উঠে যান। এরপর আরও তিনটি পথকুকুর কক্ষে ছেড়ে দেওয়া হয়।
কুকুরগুলো ছেড়ে দেওয়ার পর দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিক্রম রনধাভে অভিযোগ করেন, গত ছয় মাস ধরে ছবি ও সুনির্দিষ্ট তথ্যসহ অভিযোগ জানানো সত্ত্বেও প্রধান কর্মকর্তা কোনো গুরুত্ব দেননি। এলাকায় গণেশ উৎসব চলাকালীন পথকুকুরের তাড়া ও কামড়ে সাধারণ মানুষ, বিশেষ করে ছোট শিশুরা আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে। প্রতিবাদকারীরা জানান, কর্মকর্তা জনসেবার পরিবর্তে টেন্ডারের কাজে ব্যস্ত থাকায় তারা এই প্রতিবাদে বাধ্য হয়েছেন।
প্রতিবাদী যুব নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি আগামী আট দিনের মধ্যে নিফাদ এলাকায় পথকুকুর নিয়ন্ত্রণে কোনো স্থায়ী ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পঞ্চায়েত দপ্তরে আরও বিপুল সংখ্যক কুকুর ছেড়ে দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন