প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা নিয়ে আলজেরিয়া আলোচনা করেছে। এ ছাড়া, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আসন্ন আলজেরিয়া সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে বাংলাদেশের আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হকও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি জ্বালানি খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে এলএনজি ও এলপিজি নিয়ে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সমঝোতা স্মারক সইয়ের নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন