প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় নতুন পোকেমন কার্ড কেনার জন্য লাইনে জায়গা ধরে রাখতে ঘুমন্ত ছয় বছরের মেয়েকে একা ফেলে যাওয়ার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে শুক্রবার (৬ নভেম্বর) অঙ্গরাজ্যটির চার্লসটন শহরের একটি দোকানের সামনে।
গ্রেপ্তার ব্যক্তির নাম জন-মাইকেল ডুলি (৩৫)। পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে দোকানের সামনে এক শিশুকে একা পড়ে থাকতে দেখে খবর দেন ক্রেতারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার পর ডুলি তার মেয়েকে বালিশ ও কম্বল দিয়ে লাইনে ঘুম পাড়িয়ে রেখে চলে যান। প্রায় এক ঘণ্টা পার হলেও তিনি ফিরে না আসায় উদ্বিগ্ন ক্রেতারা পুলিশকে খবর দেন। পরে ডুলি দোকানে ফিরে এলে প্রত্যক্ষদর্শীরা তাকে শনাক্ত করেন এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ডুলি স্বীকার করেছেন, কার্ড কেনার সুযোগ হারাতে চাননি বলেই মেয়েকে একা রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। তবে কার্ডগুলো নিজের জন্য নাকি মেয়ের জন্য কিনতে চেয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, শিশুটি অক্ষত রয়েছে। পরে তাকে দক্ষিণ ক্যারোলাইনার শিশু ও পরিবারকল্যাণ বিভাগের জরুরি সুরক্ষায় নেওয়া হয়।
এ ঘটনায় ডুলির বিরুদ্ধে শিশুর প্রতি বেআইনি আচরণের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে আল ক্যানন আটককেন্দ্রে রাখা হয়েছে।
সূত্র: এনবিসি নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন