প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রবাসীদের জন্য ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।
অনলাইন ডেস্কের মাধ্যমে জানা যায়, বাংলাদেশের হজ কোটার আওতায় ২০২৭ সালে হজ পালনে আগ্রহী প্রবাসী বাংলাদেশি (এনআরবি) নাগরিকদের প্রাক-নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কিংবা বেসরকারি—উভয় ব্যবস্থাপনার মাধ্যমে প্রবাসীরা হজে যেতে পারবেন।
মন্ত্রণালয়ের বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ই-হজ সিস্টেমে প্রাক-নিবন্ধনের জন্য আবেদন কারীকদের বাংলাদেশি পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ-সক্রিয় মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য থাকতে হবে। একটি ব্যাংক হিসাব ব্যবহার করে একই পরিবারের একাধিক সদস্য প্রাক-নিবন্ধন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ই-হজ সিস্টেমে আবেদন করার সময় আবেদনকারীকে এনআরবি (Non-Resident Bangladeshi) হিসেবে তথ্য দিতে হবে। এ ছাড়া, তিনি যে দেশে বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখ করে বৈধ বসবাসের প্রমাণপত্র (ডকুমেন্ট) আপলোড করতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করা হবে। পরে, ই-হজ সিস্টেমে প্রকাশিত প্যাকেজ থেকে পছন্দ অনুযায়ী নির্বাচন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীরা হজ পালনের সুযোগ পাবেন। মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন