প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। শনিবার বেলা এগারোটার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রায় পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় মহানগর বিএনপির সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, সদর উপজেলা ছাত্রদল নেতা উজ্জ্বল হোসেন, এবং আব্দুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের আহবায়ক ডা. আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন