প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সকাল ৯টায় অফিসে দায়িত্বরত কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অফিসের সেবা কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী একই সঙ্গে কাজের গাফিলতি হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন।
সোমবার (৩১ আগস্ট) হঠাৎ করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। এ সময় তিনি সরেজমিনে অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন।
পরিদর্শনের সময় অফিসের সার্বিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৌনেটায় অফিসে যান। আপনারা যদি এমন করেন তাহলে কি আমরা সেবাটা দিতে পারব? সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।’
অফিসে উপস্থিত না থেকে আগাম হাজিরা খাতায় স্বাক্ষর করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী এমন জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।’
অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও তিনি কথা বলেন।
তিনি বলেন, ‘কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ভূমি প্রতিমন্ত্রী আরও জানান, ‘অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন