প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুরে মো. নাজমুল হোসেন (৩৫) নামে এক যুবককে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়, যা মাদক বিক্রির কাজে ব্যবহৃত হচ্ছিল।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আটককৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশের একটি চৌকস টিম গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন মকসেদ শপিং কমপ্লেক্সে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নাজমুল হোসেনকে কমপ্লেক্সের সিঁড়ির ওপর অবস্থানকালে আটক করা হয়।
আটক নাজমুল হোসেন লালপুর উপজেলার পোকন্দা (পূর্ব) গ্রামের মো. ইব্রাহীম হোসেনের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসাথে, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
লালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই যুবক এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহ ছিল। সম্প্রতি তার চলাফেরা ও কার্যক্রম নজরদারিতে রেখে নিশ্চিত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘লালপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন