প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আহত এসআইয়ের শরীরে ৪৩টি সেলাই দেওয়া হয়েছে।
বৃহস্পতিবারের (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে।
আহত মোহাম্মদ ওসমান গনি পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন শাখায় কাজ করেন।
পুলিশের সূত্রে জানা গেছে, এসআই ওসমান গনি সপরিবার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার রাতে তিনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার থেকে বাসায় ফিরছিলেন। এ সময় কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এক দুর্বৃত্ত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধাওয়া করেছিলেন, কিন্তু তাকে ধরতে পারেননি।
ওসমান গনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয় এবং সেখানে থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তার পিঠের গভীর ক্ষতস্থানে ৪৩টি সেলাই দেন। পরে, তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হচ্ছে পূর্বশত্রুতার কারণে এই ঘটনা ঘটতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন