প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বক্স-অফিসে সাম্প্রতিক কিছু ছবির ফলাফল আশানুরূপ না হলেও, স্ট্রিমিং দুনিয়ায় অভিনেতা জেক গিলেনহাল সবসময়ই শক্ত অবস্থানে রয়েছেন। তার ক্যারিয়ারের অন্যতম সেরা ও প্রশংসিত সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘নাইটক্রলার’ খুব শীঘ্রই নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। নেটফ্লিক্স থেকে সিনেমাটি সরানোর পেছনে মূল কারণ হলো স্ট্রিমিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়া।
বড় পর্দায় ব্লকবাস্টার হিট উপহার দেওয়ার ক্ষেত্রে গিলেনহালের পথ কিছুটা কঠিন হলেও, স্ট্রিমিংয়ে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। ‘রোড হাউস’ কিংবা ‘প্রিজুমড ইনোসেন্ট’-এর মতো কাজের পর তার পুরনো কাজগুলোও দর্শকদের ঘরে বসে দারুণ বিনোদন দিচ্ছে। এর মধ্যে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাইটক্রলার’ অন্যতম।
সিনেমাটি মুক্তির পর সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এটি সিনেমার জগতে ‘ম্যান্ডেলা ইফেক্ট’-এর একটি স্থায়ী উদাহরণ হয়ে আছে। বেশির ভাগ মানুষ মনে করেন যে এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য গিলেনহাল অস্কার মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু বাস্তব সত্য হলো তাকে সে সময় সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছিল।
ড্যান গিলরয় পরিচালিত এই সিনেমাটি রটেন টমেটোজে ৯৫% ‘সার্টিফায়েড ফ্রেশ’ স্কোর নিয়ে রয়েছে। রিজ আহমেদ, বিল প্যাক্সটন ও রেনে রুসো অভিনীত এই থ্রিলারটি আগামী ১ নভেম্বর পর্যন্ত নেটফ্লিক্সে পাওয়া যাবে।
নেটফ্লিক্স থেকে সিনেমাটি বিদায় নেওয়ার এই খবরের পাশাপাশি জিলেনহালের ভক্তদের জন্য আরেকটি সুখবর রয়েছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে এম. নাইট শ্যামালানের অতিপ্রাকৃত রোমান্সধর্মী চলচ্চিত্র ‘রিমেইন’, যেখানে ফোবি ডাইনভোরের সাথে স্ক্রিন শেয়ার করবেন এই অভিনেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন