প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামের নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ইমন, যিনি নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে, নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো সাড়া না পেয়ে শনিবার সকালে সাড়ে ৭টার দিকে তার মামা সরাসরি ছাত্রাবাসে পৌঁছান। সেখানে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও ইমনের কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর ছাত্রাবাসের অন্যান্য আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় ঘরের ফ্যান ঝুলানোর রডের সঙ্গে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত নওগাঁ সদর মডেল থানার পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘটনার মূল কারণ জানতে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও মামলা রুজু করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন