প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক প্রতিক্রিয়ায় বলেন, এটি বাংলাদেশের বিজয়, ‘বাংলাদেশ জিতেছে’ উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (২ জুন) মুঠোফোনে কালের কণ্ঠকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ড. খলিলুর রহমানের সঙ্গে উপস্থিত রয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান সরকারের গ্রহণযোগ্য নেতৃত্বের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে।
তিনি আরো বলেন, গত সাড়ে তিন মাস ধরে পরিচালিত কূটনৈতিক ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অধিকাংশ দেশের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ অনেক দেশকে কনভিন্স করতে সক্ষম হয়েছে এবং দেশের অবস্থানের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায় করা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, এই প্রক্রিয়ায় বাংলাদেশ কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রদর্শন করতে সক্ষম হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিটি দেশের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা করা হয়েছে এবং তা সফল হয়েছে।
তিনি আরো বলেন, এই সাফল্য বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার বড় অর্জন। এটি দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো দৃশ্যমান করেছে।
তিনি বলেন, এ সময়কালে নেওয়া কূটনৈতিক উদ্যোগ ও নেতৃত্বের ফলেই বিশ্বমঞ্চে বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাওয়া সম্ভব হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন