প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী ও কন্যাশিশুর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সহিংসতা ও বৈষম্যমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানানো হয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।
মানব কল্যাণ পরিষদের উপজেলা সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, এবং মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা উল্লেখ করেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল সদস্যদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করা জরুরি। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে। রালী শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, সমবায় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন