প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর প্রতিনিধির মাধ্যমে জানানো গেছে যে, চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের একটি অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২৯ জুলাই) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় কর্তৃক শহরের ওয়াপদা গেট ও প্রেসক্লাব রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিস্ফোরক অধিদফরের লাইসেন্স ব্যতীত আনুমানিক ১০০০-১২০০ পিস এলপিজি সিলিন্ডার গ্যাস সংরক্ষণ ও বিক্রয়, মূল্যতালিকা না থাকা এবং যে ঠিকানা ব্যবহার করে ব্যবসায়িক লাইসেন্স গ্রহণ করা হয়েছে সেখানে ব্যবসা পরিচালনা না করে ভিন্ন স্থানে পরিচালনা করার অপরাধে মেসার্স অয়ন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মিষ্টি শিরার মধ্যে তেলাপোকার বিষ্ঠা পাওয়া, সিগারেটের সঙ্গে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা, প্লাস্টিকের ড্রামে গরম শিরা সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের কারণে ওয়ান মিনিটকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। তারা পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন