প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নব্বই দশকের জনপ্রিয় ঢালিউড অভিনেতা আমিন খান একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। তার সুদর্শন চেহারা এবং অভিনয় দক্ষতা তাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে। করপোরেট জগতে এক যুগেরও বেশি সময় ধরে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই সময়ের মধ্যে, তিনি অভিনয়ের জগত থেকে কিছুটা দূরে ছিলেন। তার ভক্তরা জানতে চান, কেন তিনি অভিনয় করছেন না এবং কেন তাকে আর পর্দায় দেখা যায় না। তবে আমিন খান জানিয়েছেন, ক্যামেরার সামনে আবার দেখা যাবে।
ডিসেম্বরে তিনি ‘গুলশানের চামেলী’ সিনেমার শুটিং শুরু করবেন। তিনি বলেছেন, যদি ভালো গল্প পান, তবে নিয়মিত সিনেমায় কাজ করবেন। সম্প্রতি মাছরাঙা টিভির ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।
‘গুলশানের চামেলী’ সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। এতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর, ওমর সানী, রোজিনা সহ অনেকেই অভিনয় করবেন।
অভিনয়ের বাইরেও, আমিন খানকে একজন ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবে চেনেন তার ভক্তরা। এ বিষয়ে নিজের চিন্তা-ভাবনা জানাতে গিয়ে তিনি বলেন, ‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে। চলার পথে অনেক বিপদ-আপদ এড়িয়ে যেতে পারবেন, বিপদ আপনার কাছে আসবে না।’
তিনি আরও বলেন, ‘আরেকটা জিনিস— ভদ্রভাবে কথা বললে বা ভদ্র হলে ক্ষতি নেই; বরং উপকার আছে। রেসপন্স খুব ভালো পাবেন। ভদ্রতার মূল্য একদিন না একদিন পাওয়া যায়। কেন অহেতুক অভদ্র হবেন?‘
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন