প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৪ অক্টোবর ২০২৬ : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসার শিক্ষকদের মধ্যে দক্ষ মাস্টার ট্রেইনার নির্বাচন এবং তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি) এর আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান।
উপাচার্য মন্তব্য করেন, মাদরাসা শিক্ষার গুণগত মান ও যুগোপযোগী উন্নয়নের জন্য দক্ষ শিক্ষকের প্রয়োজনীয়তা অপরিসীম। দক্ষ মাস্টার ট্রেইনারদের মাধ্যমে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব, যা যোগ্য শিক্ষক তৈরির প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
আইকিউএসি-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং ট্রেজারার শাহিনুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে থেকে নির্বাচিত ৩০ জন শিক্ষক মডেল ক্লাস উপস্থাপন করছেন। উপস্থাপন কৌশল ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিতদের মাস্টার ট্রেইনার হিসেবে সনদ প্রদান করা হবে। এই মাস্টার ট্রেইনাররা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন