প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। তারা রাউন্ড ৩২-এ ইকুয়েডরকে হারিয়েছে ২-০ গোলে। প্রিয় দলের জয়ের পর উল্লাস করতে গিয়ে মেক্সিকো সিটিতে দুজনের প্রাণহানি ঘটে। বিষয়টি শহরের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মেক্সিকো সিটির স্বাস্থ্য সচিব জানিয়েছেন, জাতীয় দলের ইকুয়েডরের বিরুদ্ধে ২-০ গোলের জয় উদ্যাপন করতে বিপুল জনসমাগমের মধ্যে ১৯ বছর বয়সী একটি নারী এবং ৪৪ বছর বয়সী একটি পুরুষ মারা গেছে। জরুরি সেবাকর্মীরা তাদের বাঁচিয়ে তুলতে পারেননি।
স্থানীয় গণমাধ্যমে তৃতীয় একজনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে, তবে কর্তৃপক্ষ সেই খবর এখনও নিশ্চিত করেনি। তারা উল্লেখ করেছে, ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন