প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আপনারা যদি আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে মেয়র বানান, তাহলে দুই বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পাল্টে দেব, ইনশাআল্লাহ। এই কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি আরো বলেন, আমি বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। বিএনপি যদি ৫ বছর ক্ষমতায় থাকে, ইনশাআল্লাহ বিরোধী দলের কথা বলার মতো সুযোগ থাকবে না।
মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর দক্ষিণ, বংশাল থানা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল, তবারক বিতরণ এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক আরো বলেন, এই ঢাকা শহর ছিল আবর্জনার শহর। আজকে জনগণ দেখতে পাচ্ছে যে এই ঢাকা শহর প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আমরা জনগণকে অনুরোধ জানাচ্ছি, শুধুমাত্র সিটি করপোরেশনের পক্ষে ঢাকা শহর পাল্টানো সম্ভব নয়, যদি আপনারা সহযোগিতা না করেন। চিকুনগুনিয়া, ডেঙ্গু রোগ সামনে আসছে, সুতরাং এখন থেকেই যার যার বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, পানি যেন কোথাও দুই দিনের বেশি জমে না থাকে, সেটাও পরিষ্কার করতে হবে আপনাদের। তাহলেই দেখা যাবে, এই ডেঙ্গু রোগ থেকে আমরা বাঁচতে পারব। সর্বোপরি, এই দেশটা আমাদের এবং এই শহরটা আমাদের। শহরকে বাঁচাতে হলে আমাদেরকেও এগিয়ে আসতে হবে, তাই আপনাদের সহযোগিতা আমরা চাই।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন জনগণের দল; তাই বারবার যখন দেশে সংকট এসেছে, মানুষ শহীদ জিয়ার দলকেই ভোট দিয়েছে। আমরা বলতে পারি, তারেক রহমান প্রতিদিন মানুষের জন্য কষ্ট করছেন। তিনি ছুটির দিনেও কাজ করে যাচ্ছেন। তাই যদি এভাবে কাজ করা যায়; জিয়াউর রহমান যেমন বলেছিলেন ‘মানি ইজ নো প্রবলেম’, আমাদের নেতা তারেক রহমানও আজকে জনগণের কল্যাণে কাজ করছেন। জনগণ যদি সহযোগিতা করে এবং যদি চুরিটা, দুর্নীতিটা এবং রাহাজানিটা বন্ধ করা যায়, তাহলে এই দেশে টাকার কোনো সমস্যা নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন