প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং আরটিভির জেলা প্রতিনিধি কামাল হোসেনের বাবা মো. আব্দুল মান্নান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আব্দুল মান্নান মিয়া রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এনায়েতবাড়ী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এবং মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৫ বছর।
মরহুম মো. আব্দুল মান্নান মিয়া ঘাটাইল উপজেলার এনায়েতবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তার স্ত্রী খালেদা বেগম প্রায় সাড়ে তিন বছর আগে মারা যান।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন