প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের যৌথ উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হয়েছে।
"প্রতিটি হৃদস্পন্দনই জীবন" এই মূলমন্ত্রকে সামনে রেখে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে একটি সেমিনার এবং সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়, যেখানে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেমিনারের সভাপতিত্ব করেন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা এবং যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জিয়াউল হক। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. মো. মেসবাহউল ইসলাম, এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের রেজিস্টার ডা. মো. ফজলে রাব্বী।
স্বাগত বক্তব্য প্রদান করেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়। অনুষ্ঠানে বক্তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসায়েন্টমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স এবং কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন