প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন দিলওয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি। পাশাপাশি আহত হয়েছেন চালক।
শনিবার সন্ধ্যায় এটি ঘটেছে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিগলা গ্রামে।
পুলিশ, স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বিকেলে আমতলা বাজার থেকে চাচাতো ভাই মুখলেছুর রহমানের মোটরসাইকেলে চড়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন দিলওয়ার। এসময় বাড়ির কাছাকাছি দিগলা পৌঁছাতেই হঠাৎ মোটরসাইকেল থেকে ঢলে পড়ে যান। এর ফলে মোটরসাইকেল চালকও নিয়ন্ত্রণ হারিয়ে পড়েন, দুজনই আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলওয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত মুখলেছুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার জানান, মোটরসাইকেল আরোহী দিলওয়ার হোসেন পিছনে ছিলেন এবং হঠাৎ পড়ে গিয়ে দুইজন আহত হয়েছেন। একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন