প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করলে প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হলে সংস্থাটি এর দায় নেবে না। যাত্রীদের সতর্ক করে বাংলাদেশ রেলওয়ে শুধুমাত্র অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনার জন্য আহ্বান জানিয়েছে।
সম্প্রতি, বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ট্রেনের টিকিট ক্রয় করতে হবে বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd), ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে। এসব মাধ্যমের বাইরে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে যদি কোনো আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হয়, তাহলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না।
এছাড়া, যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ অন্যান্য গোপনীয় তথ্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য পরামর্শ দিয়েছে সংস্থাটি।
নিরাপদে ট্রেনের টিকিট ক্রয় এবং প্রতারণা এড়াতে যাত্রীদের সব সময় বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ব্যবহারের জন্য কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন