প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব বলেছেন, দেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। গত সতেরো বছরে যেভাবে দাম বাড়েনি, তিন মাসের মধ্যে তারচেয়ে বেশি দাম বেড়েছে। বিএনপি সরকার যেখানে ঘোষণা করেছে যে দুই বছরে কোনো কিছুর দাম বাড়বে না, সেখানে দুই মাসের ব্যবধানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিতে জনগণ হতাশ হয়ে পড়েছে।
শনিবার দুপুরে কুমিল্লার একটি অভিজাত হোটেলে এনসিপির ঈদ-পূণর্মিলনী এবং যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজিব ভুইয়া আরো বলেন, নির্বাচনের পূর্বে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বলা হতো নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। দেশে যখনই হত্যা, ধর্ষণ বা আন্দোলন ঘটে, তখন এসব নির্বাচিত সরকারের বন্দনা শুরু হতো। কিন্তু নির্বাচিত সরকারের সময় এগুলো বড়ই বেড়ে চলেছে, দিন দিন এর প্রকোপ বাড়ছে।
ঈদ পুনর্মিলনী এবং যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা এনসিপিতে যোগদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন