প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের শাকতলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লার কম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং অন্যজন গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)।
এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোবিন্দপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন