প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পোশাক কারখানা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি করেছে। ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং জননিরাপত্তা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার বিজিবির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছে।
নিরাপত্তা কার্যক্রমকে আরও জোরদার করতে এসব এলাকায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য এসব যান ব্যবহার করা হবে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে। ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন