প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকায় এসে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন নরসিংদীর কৃতী সন্তান ড. আব্দুল মঈন খান।
বুধবার নিজ এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার-দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ বিভিন্ন স্থানে জড়ো হন। এ সময় প্রিয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। মুহূর্তেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ওঠেন ড. আব্দুল মঈন খান।
দীর্ঘদিন পর মন্ত্রী হিসেবে নিজ এলাকায় আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, তাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এ সময় ড. আব্দুল মঈন খান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় নরসিংদীবাসী গর্বিত। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে—এমন প্রত্যাশা তাদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন