প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে একটি দেশি শুটারগান উদ্ধার করেছে র্যাব-২।
সোমবার (১৪ সেপ্টেম্বর) র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, র্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় একটি শুটারগান পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরপর, তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সেখানে বিশেষ তল্লাশি পরিচালনা করে। এই তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় থাকা শুটারগানটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন