প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে একটি জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর মহল্লায় এই কর্মসূচিটি সফলভাবে পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি স্থানীয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে কি কি করণীয়, সে সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসের উদ্দেশ্যে পরিচ্ছন্নতার অভিযানও পরিচালনা করা হয়।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই নয়, সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবারকে নিজেদের বাসা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাঁরা আহ্বান জানান, কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে, এ বিষয়গুলো নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন