প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, হয়রানি ও বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ‘সেইফগার্ডিং’ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘শিখা’ প্রকল্পের আওতায় আগামী দুই বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে ব্র্যাক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ মন্তব্য করেন, ‘র্যাগিং, যৌন হয়রানি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত আচরণ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তবে এ ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সঠিক সংজ্ঞা ও সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, যাতে কেউ অযথা হয়রানি বা ভুল বিচারের শিকার না হন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবার জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ গুরুত্বপূর্ণ। ইতিবাচক কর্মপরিবেশ কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে ভূমিকা রাখে। আগামী দুই বছর ব্র্যাকের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
উপাচার্য আরও উল্লেখ করেন, এ উদ্যোগের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্ত পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য।
দুই বছর মেয়াদি এই কার্যপরিকল্পনার আওতায় ক্যাম্পাসে বুলিং, যৌন হয়রানি, র্যাগিং ও কর্মক্ষেত্রে বৈষম্য প্রতিরোধে ধাপভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সেইফগার্ডিং নীতিমালাবিষয়ক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও বিভিন্ন ক্লাবের সদস্যদের জন্য সচেতনতামূলক ওরিয়েন্টেশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে লিঙ্গভিত্তিক সহিংসতা ও বুলিং প্রতিরোধে শর্টফিল্ম প্রতিযোগিতা ও উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির আহ্বায়ক ড. রেহানা পারভীন, সদস্যসচিব হোসেনেয়ারা ডালিয়া ও সদস্য ড. সরদার কায়সার আহমেদ।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন সোশ্যাল কমপ্লায়েন্স বিভাগের পরিচালক এএফএম সাহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার সৈয়দ আমিন আল আনাস, ইশতিয়াক জাহান শোয়েফ, আব্দুল্লাহ আল মামুন ও রাশেদ-উজ-জামান ভূঁইয়া।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন