প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণী সিনেমার তারকা থালাপতি বিজয় এবং তৃষা কৃষ্ণানের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। দীর্ঘ সময় ধরে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি দুজনেই। কিন্তু একাধিক স্থানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার কারণে সেই গুঞ্জন যেন আরও শক্তিশালী হচ্ছে।
সম্প্রতি ইংল্যান্ডের সিলভারস্টোন রেসিং সার্কিটে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা গেছে। এর আগে নরওয়েতে এই জনপ্রিয় জুটির দেখা মিলেছিল। সিলভারস্টোনে তাঁদের পাশাপাশি উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সিলভারস্টোন রেসিং সার্কিটে ৪৪টি গাড়ির একটি মেগারেসের উদ্বোধন করেন থালাপতি বিজয়। তিনি সবুজ পতাকা নেড়ে রেস শুরুর ঘোষণা দেন। গ্যালারিতে বিজয়ের পাশে ছিলেন তৃষা, যিনি জিনস, টি-শার্ট এবং মেরুন জ্যাকেট পরিহিত ছিলেন। রেসিং ট্র্যাকের উত্তেজনার মধ্যে বিজয়কে রেসার অজিত কুমারকে জড়িয়ে ধরতে দেখা যায়। দুই তারকার বন্ধুত্বপূর্ণ মুহূর্তটি ভক্তদের নজর কাড়ে।
এদিনের অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেত্রী রাধিকা শরৎকুমারও উপস্থিত ছিলেন।
এদিকে, রাজনীতির ময়দানে পুরোপুরি মনোনিবেশ করতে থালাপতি বিজয় সম্প্রতি দীর্ঘ তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারের ‘আলবিদা’ জানিয়েছেন। তাঁর রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তৃষার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।
বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও নানা দাবি সামনে এসেছে। তাঁর স্ত্রী সঙ্গীতার অভিযোগ, স্বামী বিজয় দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত। তৃতীয় ব্যক্তি হিসেবে যাঁর নাম শোনা যায়, তিনিই তৃষা কৃষ্ণান। তবে এসব দাবি নিয়ে বিজয় বা তৃষার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি বিজয় ও তৃষা। তাঁরা একসঙ্গে ‘ঘিলি’, ‘থিরুপতি’, ‘আথি’, ‘কুরুভি’, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট) ও ‘লিও’-সহ একাধিক সিনেমায় কাজ করেছেন। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের আকৃষ্ট করেছে।
বিনোদন দুনিয়ায় শোনা যাচ্ছে, ২০২১ সাল থেকেই বিজয় ও তৃষার মধ্যে সম্পর্ক রয়েছে। যদিও এর সত্যতা নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। তবে বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার কারণে সেই জল্পনায় নতুন করে হাওয়া লাগছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন