প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণা করা হচ্ছে। নিম্ন আদালতের ঐতিহাসিক রায়ের ১৯ দিন পর, উচ্চ আদালতেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে। এই মামলা দেশের ইতিহাসে দ্রুততম বিচার ও আইনি প্রক্রিয়ার একটি নজির হয়ে থাকবে।
রাজধানীর পল্লবী এলাকায় পাশের ফ্ল্যাট থেকে ৭ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় অবুঝ শিশুটিকে ধর্ষণ করে। অপরাধ আড়াল করতে রামিসাকে গলাকেটে হত্যা করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। রামিসার মা পারভীন আক্তারের কানে শিশুর আর্তনাদ পৌঁছেছিল, কিন্তু তিনি তখন কল্পনাও করতে পারেননি যে এটি তার সন্তানের আর্তনাদ।
এই রোমহর্ষক হত্যাকাণ্ডের খবর গোটা দেশকে স্তব্ধ করে দেয়। দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, যেখানে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা ও ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে সহযোগী আসামি স্বপ্নাকে আটক করে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। ২১ মে প্রধান আসামি সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সন্তান হারা বাবা-মাকে সান্ত্বনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসাদের বাসায় যান। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হয়।
আলোচিত এই মামলার তদন্ত দ্রুত শেষ করে পুলিশ। ঘটনার মাত্র ছয় দিন পর আদালতে চার্জশিট দেওয়া হয়। মামলাটি স্থানান্তরিত হয় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। পহেলা জুন অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ২ জুন মাত্র এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আর হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল রায় দেয়, যেখানে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন