প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মায়ের সঙ্গে খুনসুটি ও অন্যান্য প্রাণীদের সঙ্গে ছোটাছুটি করে সময় কাটাচ্ছে শাবকগুলো। নতুন অতিথিদের আগমনে আনন্দিত দর্শনার্থীরা, বিশেষত শিশুদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। নতুন সদস্য হলো গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে যুক্ত হওয়া চারটি শাবক। গত এক মাসের মধ্যে পার্কের কোর সাফারির হরিণ সাফারি এলাকায় শাবকগুলো জন্ম নেয়।
পার্ক কর্তৃপক্ষ জানায়, শাবক চারটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। তবে, তাদের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। নিরাপত্তার কারণে জন্মের পরপরই শাবকদের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়নি। বর্তমানে শাবকগুলোর জন্য বিশেষ পরিচর্যা ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, প্রায় এক মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় প্রথমবারের মতো মায়ের সঙ্গে শাবকগুলোকে দেখা যায়। শাবকগুলোর নিরাপত্তা ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তখন গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়নি।
তিনি আরো বলেন, শাবক চারটি সুস্থ রয়েছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। মায়ের সঙ্গে খুনসুটি করার পাশাপাশি অন্যান্য প্রাণীদের সঙ্গে ঘুরে বেড়ানো ও ছোটাছুটি করে সময় কাটাচ্ছে তারা।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় এক মাস আগে পার্কের কোর সাফারির দায়িত্বে থাকা কর্মচারীরা প্রথম নীলগাইয়ের শাবক দেখতে পান। পরে মোট চারটি শাবকের বিষয়টি নিশ্চিত করা হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে শুরুতে বিষয়টি প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, অনেক সময় চারটি শাবককে একসঙ্গে খুনসুটি করতে দেখা যায়। নতুন শাবকগুলোর জন্মের ফলে পার্কে দর্শনার্থীদের আনন্দও বেড়েছে। বিশেষ করে শিশুরা ছোট ছোট নীলগাইয়ের শাবক দেখে বেশ আনন্দিত। সদ্য জন্ম নেওয়া চারটি শাবকসহ বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, প্রায় এক মাস আগে পার্কে চারটি নীলগাইয়ের শাবকের জন্ম হয়েছে। শাবকগুলোর নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখতে পার্ক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, শাবকগুলোর সুরক্ষায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় পরিচর্যা ও তদারকি অব্যাহত রাখতে বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন