প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল করার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কলেজ স্ট্যান্ড এলাকা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশগ্রহণ করেন। কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহীন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি অল্প সময়ের মধ্যে শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, "এ ধরনের ঘটনা উদ্বেগের বিষয়। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলেই তারা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।"
পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল মন্তব্য করেন, “শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের তৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।"
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের এমন প্রকাশ্য কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, "সুযোগ বুঝে খুবই অল্প সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন ছেলে ঝটিকা মিছিল করেই গা ঢাকা দিয়েছে। এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন