প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় র্যাপার বাদশাহ এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি তাদের দাম্পত্য জীবনের সমাপ্তির ঘোষণা দিয়েছেন।
বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে সোমবার (৩১ আগস্ট) রাতে একটি যৌথ বিবৃতিতে তারা এই সিদ্ধান্ত জানান। এর ফলে গত এক মাস ধরে চলতে থাকা তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনার অবসান ঘটলো।
বাদশাহ ও ইশা মার্চ মাসে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি প্রকাশ করেন।
বাদশাহ তার বিবৃতিতে উল্লেখ করেন, "আমি ও ইশা পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হওয়ার এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সবাইকে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি।"
তিনি আরও বলেন, "আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো ধরনের জল্পনা বা অনুমান না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।"
জুলাই মাস থেকেই বাদশাহ এবং ইশার সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। ওই মাসে ইশা বাদশাহর সঙ্গে একাধিক ছবি ও ভিডিও নিয়ে একটি মন্টাজ প্রকাশ করেছিলেন।
পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, "প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই একটি আশা।" এসময় তিনি ভাঙা হৃদয় ও প্রার্থনার ইমোজি ব্যবহার করেন। এরপর থেকেই অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ধারণা করতে শুরু করেন, তাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ইশার মা পুনম রিখি ‘কর্মফল’ বা ‘কর্মা’ নিয়ে একাধিক পোস্ট করেন। সেগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা সৃষ্টি করে।
এর আগে জুন মাসে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে বাদশাহর সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন ইশা রিখি।
এদিকে বিচ্ছেদের ঘোষণা এমন একটি সময়ে এসেছে, যখন গুঞ্জন চলছিল—ইশা রিখি সালমান খানের উপস্থাপনায় আসন্ন ‘বিগ বস ২০’-এর প্রতিযোগীদের একজন হতে পারেন।
বাদশাহ এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সাবেক এই দম্পতির একটি মেয়ে রয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন