প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা মৌলিক গানের প্রতি বিশেষ মনোযোগী হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ শিরোনামের একটি নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন, যা নিয়মিত সুরের জগতে তার উপস্থিতি আরও দৃঢ় করেছে।
নবিউল মাসুদ এই রোমান্টিক গানটির কথা লিখেছেন। সুর করেছেন সোহেল রানা এবং সঙ্গীতায়োজনের দায়িত্বে ছিলেন বিজন দাস। জানা গেছে, খুব শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
তানজিন মিথিলা নতুন গান ও সঙ্গীত নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, “‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ গানটি মূলত আমার পছন্দের জনরার। আমি এই ধরনের মেলোডিয়াস গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। স্টুডিওতে ভয়েস দেওয়ার সময় আমি শতভাগ মনোযোগ দিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”
তিনি তার গানের যাত্রা নিয়ে আরও বলেন, “ছোটবেলা থেকেই গানের আবহেই বড় হয়েছি, তাই জীবনের প্রতিটি মুহূর্তে গানই আমার ধ্যান-জ্ঞান। অবসরে প্রিয় গানগুলো শুনতেই বেশি ভালো লাগে। গত কয়েক বছরে বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশের পাশাপাশি আমি পেশাদার শিল্পী হিসেবে নিয়মিত স্টেজ শো করছি। এটা পরম সত্য যে আমি আমৃত্যু গানের সঙ্গেই থাকব। গানকে ঘিরেই আমার সব স্বপ্ন, তাই জীবনভর সুরের পথেই হেঁটে যেতে চাই।”
এদিকে, চলতি বছর জুড়ে ব্যস্ত সময় পার করছেন এই গায়িকা। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি জমকালো স্টেজ শোতে গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে তুলেছেন। বছরের শেষদিন পর্যন্ত তার হাতে রয়েছে স্টেজ শোয়ের বেশ কিছু ব্যস্ত শিডিউল।
মঞ্চে সাধারণত জোবায়ের জাহাঙ্গীর জয়ের সঙ্গেই দ্বৈত গান পরিবেশন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মিথিলা। তিনি জানিয়েছেন, জয়ের কাছ থেকে সঙ্গীতের অনেক খুঁটিনাটি বিষয় শিখেছেন এবং তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন