প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (১৭ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৬ জুন) রাতে, আশুলিয়ার পবনারটেক বাগবাড়ী রোডস্থ মইনুলের গ্যারেজের সামনে থেকে এবং গৌরিপুর হংকং ফ্যাক্টরি গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে আছেন আশুলিয়ার পবনারটেক এলাকার মো. সানোয়ার (৪২) এবং মানিকগঞ্জের কাঠিগ্রাম এলাকার রফিক (৪৫)।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে, মো. সানোয়ারের কাছ থেকে হালকা গোলাপি রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং গৌরিপুর এলাকায় রফিকের কাছে থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকা থেকে মাদকমুক্ত, সন্ত্রাস দমনসহ অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন