প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাট, ১৯ নভেম্বর, ২০২৬ : বাগেরহাট জেলা পরিষদ ৪১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু রিয়াজ, প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, "আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ দিচ্ছি। অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রতিটি বিষয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের প্রকৃত অর্থে আর্থিক সহায়তা প্রয়োজন। যাদের প্রয়োজন রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে জেলা পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।"
জেলা পরিষদের পক্ষ থেকে প্রদত্ত এ আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন।
একই সঙ্গে তারা এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন