প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপহারসামগ্রী পাঠিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল।
সংসদ সদস্যের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী কৃতী শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন ঢাকাস্থ কাঁঠালিয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের নিবেদিতপ্রাণ কর্মী এম. রবিউল ইসলাম।
নিজ এলাকার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহিত করার এ উদ্যোগে সম্পৃক্ত থাকতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন রবিউল ইসলাম।
তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, পরিশ্রম ও সাফল্যের যথাযথ মূল্যায়ন করা হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে। শিক্ষা ও মেধার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ছাত্রকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ছাত্রদলের একজন কর্মী হিসেবে এলাকার তরুণ প্রজন্মের শিক্ষা, মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে ভবিষ্যতেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় কাঁঠালিয়া উপজেলার সব কৃতী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সমৃদ্ধ জীবন কামনা করেন এম. রবিউল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন