প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, এমপিদের প্রতিশ্রুতি বিশেষ কর্মসূচি, পরিবেশ উন্নয়ন এবং লেক দূষণ রোধের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা এবং জনভোগান্তি দূরীকরণ, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেন্দ্রীয় সেলের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেন্দ্রীয় সেলের জরুরী সভাটি প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী ও নৌবাহিনীর উর্ধতন কর্মকর্তা, পুলিশের মহা-পরিদর্শক আলি হোসেন ফকির, ঢাকা ও গাজীপুর জেলা প্রশাসক এবং বাংলাদেশের সহকারী এটর্নি জেনারেল যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কাজ তদারকি বা সমন্বয়ের জন্য বিভিন্ন সময়ে বিশেষ সেল বা অনুবিভাগ কাজ করে থাকে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল রয়েছে, যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জরুরি দুর্যোগ ও ত্রাণ কার্যক্রমের সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য কাজ করে। সভায় দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প, এমপিদের প্রতিশ্রুতি বিশেষ কর্মসূচি, পরিবেশ উন্নয়ন, লেক দূষণ রোধ, আইন-শৃঙ্খলা ও জনভোগান্তি দূরীকরণ, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন