প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের রাজস্থানে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দাউদাউ করে আগুন ধরে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ৮ জন যাত্রী নিহত হয়েছেন এবং ২২ জন আহত হন।
বুধবার ভোররাতে রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি মোট ৩৭ জন যাত্রী নিয়ে ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ফলে সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠায়। উদ্ধারকাজের শুরুতেই ছয়জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়। দৌসা জেলার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত নিজে উপস্থিত থেকে এই উদ্ধারকাজের তদারকি করেন।
রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, পুলিশ এখন তা তদন্ত করে দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন