প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি বিশেষ অভিযানের মাধ্যমে ডাকাতি মামলার এজাহারভুক্ত তিন জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন।
মঙ্গলবার (৪ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এই অভিযানটি পরিচালনা করে। বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, গত ১৬ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটি ডাকাতির মামলা রুজু হয়। ওই মামলার তদন্তের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে গতকালের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দেবিদ্বারের কুরুইন গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে মাহবুব হাসান প্রকাশ মাহবুব (৪১), তিতাসের মানিককান্দি গ্রামের মৃত খোরশেদের ছেলে মো. ফারুক প্রকাশ জজ (৩৫) এবং মুরাদনগরের কাজীয়াতুন গ্রামের আলফু মিয়ার ছেলে হুমায়ুন কবির (২৬)।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত মাহবুব হাসান গতকাল বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন এ বিষয়ে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে এবং তথাকথিত প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে এই ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।' তিনি আরও জানান, অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের আভিযানিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন