প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজারহাটের একটি বাড়ির রান্নাঘরের পেছনে গোপনে চাষ করা প্রায় ১৪ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আসমান (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারি গ্রামে অভিযানটি পরিচালিত হয়। আসমান ওই গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসমানের বসতবাড়িতে গাঁজার গাছ থাকার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। পরে তথ্যের সত্যতা যাচাই করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান শুরু করে। এ সময় রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট উচ্চতার গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আসমান স্বীকার করেছেন যে, তিনি প্রায় এক বছর ধরে গাছটি গোপনে লালন-পালন করে আসছিলেন।
রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। তিনি জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন