প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়া গড়ে প্রতি মাসে ছয় হাজার সেনা হারাচ্ছে। এই তথ্যটি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের একটি প্রতিবেদনে প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, একজন পশ্চিমা কর্মকর্তা গার্ডিয়ানকে জানিয়েছেন, “আমাদের কাছে যে তথ্য রয়েছে, তা বলছে, রুশ বাহিনীতে প্রতিদিন এক হাজার নতুন সেনা নিয়োগ হচ্ছে; এই হিসাবে প্রতি মাসে গড়ে ৩০ থেকে ৩১ হাজার সেনা নিয়োগ হচ্ছে। অন্যদিকে, বিভিন্ন ফ্রন্টে প্রতি মাসে গড়ে ৩৬ হাজার সেনা হারাচ্ছে রুশ বাহিনী। এর মানে, প্রতি মাসে তাদের ছয় হাজার সেনার ঘাটতি থেকে যাচ্ছে।”
সেনা ঘাটতির এই ঘটনা প্রায় প্রতি মাসেই ঘটতে থাকায় রাশিয়ার সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট পুতিন উভয়েই অস্থিরতায় ভুগছেন, এমন দাবি করেছেন ওই কর্মকর্তা।
গার্ডিয়ানকে তিনি আরও বলেছেন, “এই সেনা ঘাটতির কারণে পুতিন ক্রমাগত অস্থির হয়ে উঠছেন এবং ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর নির্দেশ দিচ্ছেন। জুলাই মাসের শুরু থেকে তিনি ইউক্রেনে ৩৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিকে কাজে লাগাচ্ছেন। এটা স্পষ্ট যে, মস্কো এই শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেশটির মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করতে চায়।”
“এই ধরনের কৌশলের একটি কারণ হলো, যুদ্ধক্ষেত্রে হওয়া বিপুল ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আরও সৈন্য নিয়োগের ক্ষেত্রে পুতিনের হাতে বিকল্প সীমিত।”
সূত্র :
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন