প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের যুব বিষয়ক মন্ত্রী সিরা রেগোর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে, ইসরায়েল দেশটিতে নিযুক্ত স্পেনের শীর্ষ কূটনীতিককে তলব করে একটি কঠোর কূটনৈতিক বার্তা (reprimand) প্রদান করেছে। স্প্যানিশ ওই মন্ত্রী মন্তব্য করেছিলেন যে, স্পেনের সাধারণ জনগণ "নদী থেকে সাগর পর্যন্ত" (From the river to the sea) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সমর্থন জানায়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্পেনের চার্জ দে অ্যাফেয়ার্স ফ্রান্সিসকা পেড্রোসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের রাজনৈতিক-কৌশলগত বিষয়ক প্রধান গিলাদ কোহেন তার হাতে ইসরায়েলের আনুষ্ঠানিক তিরস্কার ও প্রতিবাদের বার্তা তুলে দেন।
একটি বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, স্প্যানিশ মন্ত্রী সিরা রেগোর এই বক্তব্য স্পেন সরকার এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ইসরায়েলবিরোধী ধারাবাহিক নীতি ও অবস্থানের অংশ। ইসরায়েলের মতে, "নদী থেকে সাগর পর্যন্ত" স্লোগানের আড়ালে প্রকৃতপক্ষে ইসরায়েল রাষ্ট্রকে সম্পূর্ণ বিলুপ্ত করার ইঙ্গিত রয়েছে।
স্পেনের মন্ত্রী সিরা রেগো ইউরোপীয় পার্লামেন্টের একজন সাবেক সদস্য। তাঁর বাবা একজন ফিলিস্তিনি যিনি বর্তমানে পশ্চিম তীরে বসবাস করেন। গত ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর রেগো মন্তব্য করেছিলেন, "কয়েক দশকের দখলদারিত্বের পর প্রতিরোধ গড়ে তোলার অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।" তিনি পূর্বে ইসরায়েলকে 'অগণতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত' হিসেবে উল্লেখ করে স্পেন থেকে ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধিদলকে বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন।
উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইসরায়েল স্প্যানিশ মন্ত্রী সিরা রেগো এবং স্পেনের উপ-প্রধানমন্ত্রীর ইসরায়েল প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। আন্তর্জাতিক রাজনীতিতে স্পেন ও ইসরায়েলের এই মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র রূপ নিচ্ছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন